নুরদের ওপর হামলার মামলা ডিবিতে স্থানান্তর

২৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানায় দায়েরকৃত মামলাটির কার্যক্রম এখন থেকে ডিবি পরিচালনা করবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম। গত সোমবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ভিপি নুরও পৃথক অভিযোগ দায়ের করেন।

মামলার আসামি করা হয়েছে ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ নেতার নাম উল্লেখ করা হয়। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসীম উদদীন হলের সভাপতি ইয়াদ আল রিয়াদ এবং মাহবুব হাসান নিলয়।

আসামিদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন পুলিশের রিমান্ডে আছেন। ভিপি নুর তার অভিযোগপত্রে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্ত্র দাস, সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ ৩৭ জনকে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত রোববার ভিপি নুর ও সহযোগীদেরকে ডাকসু কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জন আহত হন। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪২ কোটি টাক…
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
  • ২৪ আগস্ট ২০২৬
ইতিহাসের বিচার, ভবিষ্যতের বাংলাদেশ: ১৯৭১ ও ২০২৪-এর বিভাজন প…
  • ২৪ আগস্ট ২০২৬
সমান জিপিএ হলে একাদশে ভর্তিতে অগ্রাধিকার পাবে কারা, জানাল ম…
  • ২৪ আগস্ট ২০২৬
গণস্বাস্থ্য ফার্মেসিতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্…
  • ২৪ আগস্ট ২০২৬
৫০ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৬৮৩ কোটি টাকার নতু…
  • ২৪ আগস্ট ২০২৬