নুরদের ওপর হামলার মামলা ডিবিতে স্থানান্তর

২৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানায় দায়েরকৃত মামলাটির কার্যক্রম এখন থেকে ডিবি পরিচালনা করবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম। গত সোমবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ভিপি নুরও পৃথক অভিযোগ দায়ের করেন।

মামলার আসামি করা হয়েছে ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ নেতার নাম উল্লেখ করা হয়। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসীম উদদীন হলের সভাপতি ইয়াদ আল রিয়াদ এবং মাহবুব হাসান নিলয়।

আসামিদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন পুলিশের রিমান্ডে আছেন। ভিপি নুর তার অভিযোগপত্রে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্ত্র দাস, সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ ৩৭ জনকে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত রোববার ভিপি নুর ও সহযোগীদেরকে ডাকসু কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জন আহত হন। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়।

মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষাকূটনীতি চালু করতে যাচ্ছে সরকার 
  • ২৪ আগস্ট ২০২৬
বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যায় নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ
  • ২৪ আগস্ট ২০২৬