মধুর ক্যান্টিনে ককটেল ছুঁড়ল দুর্বৃত্তরা

২৬ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ককটেল ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। তবে সেটি পুরোপুরি বিস্ফোরিত না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সামনে ককটেলটি  ছুড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে হালকা শব্দ ও ধোয়া বের হলেও সেটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি।

তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত লোকজন পানি ঢেলে দেয় ককটেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সামনে পড়ে ছিলো। কে বা কারা ককটেলটি ছুঁড়ে মেরেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ। এই সুযোগে এরা একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, যা সফল হয়নি। আমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের কেউ এমন কাজ করেনি।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি।

দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষাকূটনীতি চালু করতে যাচ্ছে সরকার 
  • ২৪ আগস্ট ২০২৬
বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যায় নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ
  • ২৪ আগস্ট ২০২৬
মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতন করায় শিক্ষক আটক
  • ২৪ আগস্ট ২০২৬