এইচডিইউতে আহত ফারাবী

২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:২১ PM
আহত ফারাবীকে চিকিৎসা দেওয়া হচ্ছে

আহত ফারাবীকে চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলায় আহত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক তুহিন ফারাবীকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

হাসপাতালের পরিচালক আরও জানান, আইসিইউ থেকে ফারাবীকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে অতিরিক্ত দশনার্থীদের চাপের কারণে তার একটু শ্বাসকষ্টও হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি ভালো আছেন। নিজে হেঁটেই টয়লেটে যেতে পারছেন।

ডাকসুর ঘটনায় আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা সজাগ রয়েছে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আরও বলেন, আহতদের জন্য নয় সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। সব সময় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তুহিন ফারাবী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এর আগে, গত রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে ভিপি নুরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা আহত হন। আর গুরুতর আহতদের মধ্যে তুহিন ফারাবী একজন। হামলার জন্য ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন ভিপি নুর।

৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬