অভিযোগ মামলা হিসেবে গ্রহণের দাবি রাশেদের

২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৪৮ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন রাশেদ

সংবাদ সম্মেলনে কথা বলছেন রাশেদ © টিডিসি ফটো

ডাকসুর ভিপি নুরসহ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে শাহবাগ থানায় করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরসহ হামলায় আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে মেডিকেলের ইমার্জেন্সি গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, আহত হওয়ায় তাৎক্ষনিক মামলা করা যায়নি। পুলিশ মামলা করার আগে আমাদের জানায়নি। তাই আমাদের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে রাশেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালিয়ের শিক্ষার্থী হয়েও আমরা বারবার হামলার শিকার হচ্ছি। অথচ আমরা বিচার পাচ্ছি না। হামলার ঘটনায় এখন পর্যন্ত মাত্র তিন জনকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তারা সবাই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মী। অথচ হামলার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগ সভাপতি সনজিত এবং সাধারণ সম্পাদক সাদ্দাম। তাদের এখনো গ্রেফতার করা হয় নি।

বিভিন্ন মহল থেকে হামলায় অহতদের সবাই সুস্থ এই অপপ্রচার ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আহত ফারাবিকে এসডিওতে নিয়ে যাওয়া হয়েছে, এটি প্রমাণ করে সে আশঙ্কামুক্ত নয়। একইসঙ্গে অন্য আহতদেরও একই অবস্থা।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬
শেষ ৩ সেমিস্টারে একজনও ভর্তি হয়নি ইউআইটিএসের ইইইতে, বিভাগের…
  • ২৪ আগস্ট ২০২৬
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
  • ২৪ আগস্ট ২০২৬
উখিয়া ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী…
  • ২৪ আগস্ট ২০২৬