এটা যে আমাদের দেশ সেটা প্রমাণ করার প্রয়োজন রয়েছে: শহীদুল আলম

২৪ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ হামলার প্রতিবাদে ছাত্রজনতার সমাবেশে সংহতি জানিয়েছেন দৃক ফটো গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহীদুল আলম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি।

এ সময় শহীদুল আলম বলেন, এ সময় বুক ফুলিয়ে আপনারা এরকম সকলের সামনে এসে প্রতিবাদ করছেন। এটা অত্যন্ত প্রয়োজন ছিলো। যে সময়ে সারাদেশের মানুষ ভয় পাচ্ছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আবরারের মতো ছেলে মারা গেছে এবং আবার এই দিন শুরু হয়ে যাচ্ছে প্রকাশ্যে যেখানে এগুলো শুরু হচ্ছে, সেখানে আমরা যে সকলে সেভাবে ভয় পাই না সেটা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এবং আপনারা সেই প্রতীক, আপনারা সেই সাহস এবং আপনার সেই ভবিষ্যৎ। আমি আপনাদের সম্মান জানাই।

ডাকসুর ভিপির ওপর হামলা ও দেশের সামগ্রিক অবস্থা নিয়ে তিনি বলেন, এখানে যেটা হয়েছে সেটা একমাত্র ঘটনা নয়। সেটা যে হতে পারে সেদিকেই ইঙ্গিত রাখে। এখানে নির্ভয়ে এরকম অত্যাচার করা যায়, এমনকি অত্যাচার করলে কোনো কিছু হবে না জানে, করার পরে তারা এতো সাহস-দাপট দেখিয়ে পদচারণ করতে পারে আমাদের এ জায়গায়। এটাকে প্রশ্ন করার সাহস দেখিয়েছেন আপনারা, আপনারা সে প্রশ্ন করছেন।

তিনি আরো বলেন, আমরা যে ছোটো কিছু না আমরা যে অল্প কেউ না আমাদের যে ক্ষমতা আছে, আমাদের দেশ, আমাদের বিশ্ববিদ্যালয় সেটা প্রমাণ করার প্রয়োজন রয়েছে। আপনারা সে কাজ করছেন আপনাদের মুবারকবাদ জানাই। আপনাদের দেখাদেখি সারা দেশবাসী জেগে উঠবে এবং মানুষের ঢল যখন এখানে নামবে তখন কেউ তাকে ঠেকাতে পারবে না।

এ সময় এক হাত উুঁচু করে তিনি বলেন, আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি।

এর আগে গত গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর যৌথ হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে নুরসহ তার সংগঠনের অন্তত ৩৪ জন আহত হন। আহতদের মধ্যে তিনজন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে রয়েছে বলে জানা যায়। লাইফ সাপোর্টে থাকা তুহিন ফারাবির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতি নিন্দা জানিয়েছে সারা দেশের সচেতন নাগরিক সমাজ। পাশাপাশি হামলার বিচার দাবি করেছেন তারা। এরই ধারাবাহিকতায় গত সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চের দু’জনকে আটক করে পুলিশ। সেই রাতে আটজনের নাম উল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে শাহবাগ থানা পুলিশ।

এদিকে, হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতাকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাল ২ মাস
  • ২৪ আগস্ট ২০২৬
নটরডেমসহ ৪ মিশনারি কলেজের ভর্তি কবে, যা জানা যাচ্ছে
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করেই সচিবালয় ত্যাগ করলেন নন-এমপ…
  • ২৪ আগস্ট ২০২৬
সংক্রমণ প্রতিরোধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্র…
  • ২৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্…
  • ২৪ আগস্ট ২০২৬
মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার
  • ২৪ আগস্ট ২০২৬