ঢাবি উপাচার্যের নিকট কৈফিয়ত চান উদ্বিগ্ন অভিভাবকরা

২৪ ডিসেম্বর ২০১৯, ০১:০১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ হামলার ঘটনা উপাচার্যের নিকট কৈফিয়ত চান উদ্বিগ্ন অভিভাবকরা।

হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন অভিভাবকরা। “উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ” এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচী পালন করেন তারা।

এ সময় তাদের ব্যানারে লেখা ছিলো- “ভিসি আপনি জবাব দিন? আমরা আপনাকে বেতন দেই না? ছেলেমেয়েরা কেন নিরাপত্তাহীন।”

জানা যায়, মিছিল নিয়ে ভিসির সঙ্গে দেখা করবেন তারা। সন্তানদের কতটা সুরক্ষা দিতে পেরেছে কর্তৃপক্ষ তার কৈফিয়ত চাইবেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

এর আগে গত গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর যৌথ হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে নুরসহ তার সংগঠনের অন্তত ৩৪ জন আহত হন। আহতদের মধ্যে তিনজন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে রয়েছে বলে জানা যায়। লাইফ সাপোর্টে থাকা তুহিন ফারাবির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতি নিন্দা জানিয়েছে সারা দেশের সচেতন নাগরিক সমাজ। পাশাপাশি হামলার বিচার দাবি করেছেন তারা। এরই ধারাবাহিকতায় গত সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চের দু’জনকে আটক করে পুলিশ। সেই রাতে আটজনের নাম উল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে শাহবাগ থানা পুলিশ।

 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬
শেষ ৩ সেমিস্টারে একজনও ভর্তি হয়নি ইউআইটিএসের ইইইতে, বিভাগের…
  • ২৪ আগস্ট ২০২৬
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
  • ২৪ আগস্ট ২০২৬
উখিয়া ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী…
  • ২৪ আগস্ট ২০২৬