নুরের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা

২৪ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলার আইও হলেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিন।

মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এএসএম সনেট এবং সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে পুলিশ।

এদের মধ্যে আটজনের নাম উল্লেখ করে, বাকিদের অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়েছে। মামলা ন. ৩৪/২৪/১২/২০১৯।

মামলায় অন্যান্য আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম, মাহবুব হাসান নিলয়। এছাড়া ৩০/৩৫ জনের অজ্ঞাত নামে মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেন নি।

বিদ্যুৎ-জ্বালানি সংকটে ওষুধের উৎপাদন খরচ বেড়েছে, এভাবে চলতে…
  • ২৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক…
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবিতে তামাক কোম্পানির প্রচারণা বন্ধ ও স্মোকিং জোন নিষিদ্ধে…
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাল ২ মাস
  • ২৪ আগস্ট ২০২৬
নটরডেমসহ ৪ মিশনারি কলেজের ভর্তি কবে, যা জানা যাচ্ছে
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করেই সচিবালয় ত্যাগ করলেন নন-এমপ…
  • ২৪ আগস্ট ২০২৬