নুরের ওপর হামলায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা

২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫০ PM
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরের ওপর হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সোমবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, সভাপতি ও আমি নিজে তদন্ত করছি। এতে ছাত্রলীগের কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ডাকসু ভিপির ওপর এমন হামলা বেদনাদায়ক উল্লেখ করে লেখক ভট্টাচার্য বলেন, ক্যাম্পাসে এমন হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত।

এসময় কারণ ছাড়াই ছাত্রলীগকে এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কিছু অতি উৎসাহী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এসবের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

লেখক ভট্টাচার্য বলেন, ডাকসুর ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ফলে নেতাকর্মীদেরকে এদের বিষয়ে সচেতন থাকতে হবে। কেউ যদি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায় তাদেরকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে অভিযোগ ওঠে।

বিদ্যুৎ-জ্বালানি সংকটে ওষুধের উৎপাদন খরচ বেড়েছে, এভাবে চলতে…
  • ২৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক…
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবিতে তামাক কোম্পানির প্রচারণা বন্ধ ও স্মোকিং জোন নিষিদ্ধে…
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাল ২ মাস
  • ২৪ আগস্ট ২০২৬
নটরডেমসহ ৪ মিশনারি কলেজের ভর্তি কবে, যা জানা যাচ্ছে
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করেই সচিবালয় ত্যাগ করলেন নন-এমপ…
  • ২৪ আগস্ট ২০২৬