‘ডাকসুতে হামলার মূলহোতা রাব্বানী কি গ্রেফতার হয়েছে?’

২৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৫২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত গোলাম রাব্বানীকে এই হামলার মূলহোতা বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এজন্য রাব্বানীকে কখন গ্রেফতার করা হবে এমন প্রশ্নও ছুড়েছেন তিনি।

সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। নুরের ওপর হামলার পরে জিএস গোলাম রাব্বানীর দেয়া বক্তব্যে রেশ ধরে এমনটাই মনে করছেন বলে জানান সাবেক এই ছাত্রলীগ নেতা।

ইমরান এইচ সরকার তার ফেসবুকে এ নিয়ে যা লিখেন তা দ্যা ডেইলি ক্যাম্পাস-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো:

“দুর্নীতির দায়ে বহিষ্কৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গতকালের বক্তব্য দেখলাম। তার সাফ কথা, “নুর আহত নাকি নিহত, ইট ডাজেন্ট ম্যাটার”। বরং যারা এই ন্যক্কারজনক হামলা করেছে তারা ঠিক কাজ করেছে।

এই বক্তব্য থেকে কি পরিষ্কার নয় যে গতকাল নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল এবং এই হামলার মূলহোতা গোলাম রব্বানী??

এই সন্ত্রাসীকে কি এখনো গ্রেফতার করা হয়েছে?”

উখিয়া ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী…
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে চার খুনের মামলার এজহারে যা আছে
  • ২৪ আগস্ট ২০২৬
ডাকসুর সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক
  • ২৪ আগস্ট ২০২৬
সোয়া কোটি নয়, ১০ মাসে রাকসুর ব্যয় ৬৪ লক্ষ টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্র…
  • ২৪ আগস্ট ২০২৬