ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস্তলসহ যুবক আটক

২০ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম নুরুল আলম খান রাসেল (৪৫)। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে তাকে আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের বক্তব্য, ওই ব্যক্তি অস্ত্রসহ আওয়ামী লীগের সম্মেলনে প্রবেশ করতে যাচ্ছিলেন।

ওসি বলেন, ‘টিএসসির গেট দিয়ে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে। তিনি পেশায় ব্যবসায়ী। অস্ত্রের একটি লাইসেন্সের ফটোকপি দেখিয়েছেন তিনি। আমরা যাচাই-বাছাই করছি। আটক ব্যক্তি আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন বলে জানিয়েছেন।’

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬