নুরের দায়িত্ব তার নিজের: ঢাবি প্রক্টর

১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:০১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বরং এর দায়িত্ব সম্পূর্ণভাবে ভিপি নুরের উপর বর্তায় বলে মন্তব্য করেছেন প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী।

মঙ্গলবার রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করতে গেলে সেখানে ভিপি ও তার সাথীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এ সময় ভিপি ও সমাজসেবা সম্পাদকসহ অন্তত ৮ জন আহত হয়েছে। অন্যদিকে এ ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের অন্তত চারজন আহত হওয়ার অভিযোগ করে সংগঠনটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রাজু ভাস্কর্যে কাউকে কোনদিন প্রোগ্রাম করার অনুমিত দেওয়া হয়নি। এখানে প্রোগ্রাম করা নিষেধ। নুরুল হক ভিপি হিসেবে এটি তার কাছ থেকে প্রত্যাশিত না। যার জন্য এ দায় দায়িত্ব নুরুর। যারা হামলা চালিয়েছে তারাও কাজটা সঠিক করেনি। এছাড়া নুরুর কাছে আমরা অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা আশা করি।’

পড়ুন: দেশসেরা ‘ক্যাম্পাস স্টার’ ঢাবির নিশি

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভারতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ডাকসু ভিপির সঙ্গে থাকা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, নুর ডাকসুর ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিনিধি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার নুরের নেই। আমরা সাধারণ ভোটার হিসাবে তাদের জিজ্ঞেস করতে গিয়েছিলাম। কিন্তু আমরা জিজ্ঞেস করতে গেলেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে সেখানে মারামারি বাধেঁ ।

তিনি আরও বলেন, নুর বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ নুরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে যেখানে পাবো সেখানে প্রতিহত করবো।

উল্লেখ্য, ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করতে রাজু ভাস্কর্যে আসে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নুরদের উপর হামলা চালায় তারা। এতে নুরুল হক নুরের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এছাড়া ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন এবং সিফাত নামে ঢাবির এক শিক্ষার্থী আহত হন।

পড়ুন: দেশসেরা ‘ক্যাম্পাস স্টার’ ঢাবির নিশি

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence