আগামীকাল ঢাবিতে বিক্ষোভ মিছিলের ডাক নুরদের

১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:০১ PM

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং নিজেদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে। আগামীকাল দুপুর ১২টায় শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক।

ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতিবাদে সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৪টায় এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। এতে ডাকসু ভিপি নুরুল হক, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ উপস্থিত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ।

রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নেয়ার সময়ে হঠাৎ বাধা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা ডাকসু ভিপি নুরুল হক সমাজসেবা সম্পাদক আখতার  হোসন সহ বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক  হোসেন সহ অন্যদের উপর হামলা চালানো হয়েছে। 

হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক বলেন, আমরা ভারতীয় আগ্রাসন এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজুতে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায়। বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় তারা আমাদের উপর হামলা করেছে। তাদের সরকার মদদ দিচ্ছে। এসময় নুর হামলার তীব্র নিন্দা জানিয়ে হুশিয়ারি দেয়।

হামলার শিকার আহত আখতার হোসেন সমাবেশের সামনে বসে বসে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের আধিপত্য কায়েম হতে দিব না। সরকারের নীরব ভূমিকার জন্য দেশ আজ অন্যের হাতে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে নিয়োগ প্রতারণা, প্র…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য
  • ২৯ অক্টোবর ২০২৬
সব বিষয়ে জিপিএ-৫, চুক্তিবদ্ধ টাকা না দেওয়ায় ওএমআর পাল্টিয়ে …
  • ২৯ অক্টোবর ২০২৬
৬ বছরের শিশুকে হত্যা, কুপিয়ে জখম করা বাবার মৃত্যু হাসপাতালে
  • ২৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ অক্টোবর ২০২৬