মহান বিজয় দিবসে ডুজার স্থিরচিত্র প্রদর্শনী

১৬ ডিসেম্বর ২০১৯, ১১:০৬ AM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্থিরচিত্র পদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রদর্শনী পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

পরে পৃথকভাবে প্রদর্শনী পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসেন।

প্রদর্শনী উপলক্ষ্যে সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির বলেন, ‘আমরা প্রতিবছর মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় দিবসে বিভিন্ন কমর্সূচির আয়োজন করে থাকি। তার ধারাবাহিকতায় এবার আমরা দিনব্যাপী স্থির চিত্রের আয়োজন করেছি। আমাদের পূর্বসূরিরা তাদের লেখনির মাধ্যমে বাঙালির মুক্তির যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন।’

তিনি বলেন, ‘আমরা চাই, তরুন সাংবাদিক যারা, তারা যেন আমাদের পূর্বসূরিদের পথের অনুসারী হয়ে সাংবাদিকতায় দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করেন।’

বিএনপির আরেক প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬