ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন (ভিডিও)

১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৬ PM
রাজধানীর কাঁটাবন মার্কেটে আগুন

রাজধানীর কাঁটাবন মার্কেটে আগুন © টিডিসি ফটো

রাজধানীর কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন লেগেছে। রোববার (১৫ ডিসেম্বর) রাত আটটায় আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আগুনে বেশ কয়েকটি দোকানে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। কাঁটাবনের স্পন্দন এ্যাওয়ার্ড নামক দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, রবিবার রাত সাড়ে আটটার দিকে কাঁটাবন মার্কেটের ‘স্পন্দন অ্যাওয়ার্ড’ নামক দোকানে (২৭৪ নম্বর) আগুন লাগে। দোকান মালিকের নাম রেউাউল করিম। আগুন লাগার সময়ে দোকান মালিক নামাজ পড়তে গিয়েছিলেন। তবে, এতে হতাহতের খবর পাওয়া যায় নি।

কাঁটাবন মার্কেটের সোহেল নামে এক ব্যবসায়ী জানান, ঘণ্টা খানেক আগে আগুন লেগেছে। আগুন কীভাবে লেগেছে তা বলতে পারছি না।

মিরাজ নামে এক ব্যবসায়ী বলেন, সাড়ে আটটায় আগুন লেগেছে। আমরা ‘আগুন’ ‘আগুন’ শব্দ শুনে দৌড়ে বের হই। তারপর দেখি আগুন অনেক উপরে উঠে গেছে। আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিস আসে। আমার মনে হয় লেজার মেশিন থেকে আগুন লেগেছে।

দোকান মালিক রেজাউল বলেন, আমি এখনো জানি না কীভাবে আগুন লেগেছে। দোকানের ভেতরে ঢুকলে বুঝতে পারব কেমন ক্ষয়-ক্ষতি হয়েছে। দোকানে ২৫-৩০ লাখ টাকার জিনিসপত্র ছিল বলেও জানান তিনি।

পলাশী শাখার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন কীভাবে লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে লেজার মেশিন থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬