ঢাবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৩ ডিসেম্বর ২০১৯, ১০:২২ PM
গণিত অলিম্পিয়াডে আমন্ত্রিত অতিথিবৃন্দ

গণিত অলিম্পিয়াডে আমন্ত্রিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের উদ্যোগে ‘একাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার। এর আগে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, জীবনে সফল হওয়ার চেয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়া জরুরি। শিক্ষার্থীদের মূল্যবোধসম্পন্ন নাগরিক হতে হবে।

তিনি বলেন, গণিত সকল বিজ্ঞানের ভাষা। গণিতের ভাষায় ভুল হলে সকল ক্ষেত্রেই ভুল হবে। শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

এসময় একাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তন্দ্রা চাকমা এবং গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

উল্লেখ্য, নতুন প্রজন্মের কাছে গণিতকে জনপ্রিয় করার লক্ষ্যে দেশব্যাপী এই গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। দেশের ৮টি অঞ্চল থেকে নির্বাচিত মোট ৮০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬