ঢাবির এসএম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর

১৩ ডিসেম্বর ২০১৯, ১১:১৪ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমানকে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, অধ্যাপক মজিবুর রহমান ঢাবির বর্তমান মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্সে উত্তীর্ণ হন। কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্য থেকে পিএইচডি অর্জন করেন। তিনি জার্মানি, ভিয়েনা ও সর্বশেষ ইউনাইটেড নেশন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

হল নিয়ে কোন পরিকল্পনা ইতিমধ্যে তিনি গ্রহন করেছেন কিনা জানতে চাইলে অধ্যাপক ড. মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। আমাদের লক্ষ্য থাকবে তারা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬