ঢাবির সমাবর্তনে হুইল চেয়ারে গ্র্যাজুয়েট রানা

০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তনে ঢাকা কলেজ ভ্যেনুতে হুইল চেয়ারে বসে হাজির হয়েছেন গ্র্যাজুয়েট মাসুদ রানা। তিনি তেজগাঁও সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

এ বিষয়ে মাসুদ রানা বলেন, আমি অসচ্ছল প্রতিবন্ধীভাতাও গ্রহণ করিনি। পরিবারের অবস্থা ভালো হওয়ায় আর্থিক সমস্যায় ভুগতে হয়নি। শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও পরীক্ষার হলে অতিরিক্ত কোনো সময় দেয়া হয় না।

২০০৭ সালে এসএসসি পাস করে ভর্তি হন লক্ষ্মীপুর দালাল বাজার ডিগ্রি কলেজে। তিন মাস না যেতেই দুর্ঘটনার শিকার হন তিনি। বেবিটেক্সি আর ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চলাচলের ক্ষমতা হারান রানা। তবুও জীবন থেমে থাকেনি। পরিবারের সহযোগিতা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে শেষ করেছেন স্নাতক ও স্নাতকোত্তর।

এইচএসসি পাসের পর চলে আসেন ঢাকার ফার্মগেটে খালার বাসায়। ভর্তি হন তেজগাঁও সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকে স্নাতক শেষ করেছেন, এরপর স্নাতকোত্তর। বর্তমানে গোম্যাক্স ট্রেকার নামে একটি বেসরকারি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬