ঢাবি’র ৫২তম সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু

০৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৩ PM

© বিটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে আনুষ্ঠিকভাবে সমাবর্তনের প্রক্রিয়া শুরু হয়।

গতকাল রোববারই সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ক্যাম্পাসে মোতায়েন রয়েছেন।

সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে সভাপতিত্ব করছেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাঁকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়েছে।

৫২তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭শ’ ৯৬জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ৭৯জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭জনকে পিএইচডি, ছয়জনকে ডিবিএ এবং ১৪জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

এছাড়া অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটগণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

সমাবর্তনস্থলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ কেন্দ্রীয় খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেইট এবং জিমনেসিয়াম সংলগ্ন গেইট দিয়ে প্রবেশ করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের যাতায়াতের সুবিধার্থে সুইমিংপুল সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করেন।

উল্লেখ্য, সমাবর্তন উপলক্ষ্যে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬