ঢাবি সমাবর্তন: স্বর্ণপদক পাচ্ছেন ইসলামিক স্টাডিজের খাইরুল

০৮ ডিসেম্বর ২০১৯, ১০:১৮ PM
মো. খাইরুল ইসলাম

মো. খাইরুল ইসলাম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে সেরা ফলাফল করে স্বর্ণপদক পাচ্ছেন ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতি শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম। ভোলা জেলার দৌলতখান উপজেলার এই কৃতি শিক্ষার্থী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, খাইরুল ২০০৪-৫ শেসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক ভাল ফলাফল করে এই গোল্ড মেডেল পাচ্ছেন।

সোমবার ঢাবির ৫২ তম সমাবর্তনে তার হাতে ‘এটর্নি আলমগীর গোল্ড মেডেল’ ২০০৮ পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রসঙ্গত এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

ট্যাগ: ঢাবি
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬