মঙ্গলবার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় বই মেলা

০৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথমবারের মত সপ্তাহব্যাপী 'ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা' শুরু হবে আগামী মঙ্গলবার।

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে 'ঢাকা বিশ্ববিদ্যালয় বই মেলা' নিয়ে এক সংবাদ সম্মেলন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডাকসুর সাহিত্য সম্পাদকের মাজহারুল কবির শয়ন বলেন, বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ডাকসুর উদ্যোগে আমরা একটি বই মেলার আয়োজন করছি। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বই মেলা।

2 (6)

বইমেলার প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, এবারের বই মেলায় ৮০টির অধিক প্রকাশনী অংশগ্রহণ করবে। প্রতিদিন দেশের প্রথিতযশা সাহিত্যিকরা আসবেন। বই মেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।

'ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা' আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬