‘নৈতিক স্খলন’ হয়েছে নুরের, সংবাদ সম্মেলন করবেন রাব্বানী

০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের আর্থিক ও নৈতিক স্খলনজনিত বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শনিবার এক বার্তায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য রাব্বানী সাংবাদিকদের অনুরোধ করেন।

রাব্বানী বলেন, ‘শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৮/১২/২০১৯ তারিখ, রোজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হকের আর্থিক এবং নৈতিক স্খলনজনিত বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠান থেকে একজন রিপোর্টার এবং ক্যামেরাপার্সন পাঠানোর অনুরোধ করছি।’

এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর তার ফেসবুক পেজে লিখেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকাসক্ত ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত রাব্বানী সাহেবও সংবাদ সম্মেলন ডেকেছেন। ভিপির বিরুদ্ধে সরব হয়ে পদটি যদি ফিরে পান। এর আগে তিনি বলেন, ‘দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারির সাথে জড়িত থাকায় রাব্বানীকে তার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সে হিসেবে তার তো মুখ দেখানো উচিত নয়। মাঝে মধ্যে রাতের আড়ালে ডাকসুতে আসে আবার চলে যায়। সে আবার আসছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে।’

যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬