১৩ কোটি টাকা লেনদেন আমার না, আন্টির (ভিডিও)

০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০৫ PM
ফেসবুক লাইভে কথা বলছেন ডাকসু ভিপি

ফেসবুক লাইভে কথা বলছেন ডাকসু ভিপি © ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের এক অডিও কল রেকর্ডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

নিজের ফেসবুক পেইজ থেকে আসা এক লাইভে নুরুল হক নুর বলেন, ১৩ কোটি টাকা লেনদেনের বিষয়টি তার নিজের নয়, বরং তার আন্টির। এটা সম্পুর্ণ পারিবারিক ব্যাপার এবং এটাকে ইস্যু করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

নুরুল হক বলেন, ‘আমার এক আন্টির বিজনেসের লেনদেন ছিল সেটা। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। আর একজন আমাকে যে টাকা দিতে চেয়েছে তা আমরা চাইনি। উনি সাহায্য করতে চেয়েছেন। এখনো এ ধরনের কোন লেনদেন হয়নি। এছাড়াও এরকম অসম্পূর্ণ রেকর্ডিং মানুষকে বিভ্রান্ত করবেই। সম্পুর্ন রেকর্ডিং শুনলে বুঝতে পারবেন। এটা শুধুমাত্র এক আংশিক কথোপকথন।’

ডাকসু ভিপি বলেন, এটা রাষ্ট্রের ছড়ানো প্রোপাগান্ডা। সরকার আতঙ্কে আছে আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষকে একত্র করে সরকারের মুখোশ উন্মোচন করব। এই ভয়ে সরকার এসব মিথ্যা ষড়যন্ত্র করছে।

এ সময় উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর নিউজ প্রচার করার জন্য বেসরকার টেলিভিশন “নিউজ ২৪” -এর বিরুদ্ধেও মামলা করবেন বলে জানান তিনি।

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬