একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক সৈয়দ

২৭ নভেম্বর ২০১৯, ০৩:৪০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বিদায় নিয়েছেন। নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে অধ্যাপক ড. ইশতিয়াক সৈয়দ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

নবনিযুক্ত প্রাধ্যক্ষ পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। গত দশ বছর ধরে সিনিয়র আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সহকারী আবাসিক শিক্ষক ড. আব্দুল মুহিত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশাসনিক কাজে অধ্যাপক ইশতিয়াক সৈয়দ খুবই দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা খুবই খুশি উনাকে একুশে হলে পেয়ে। আশা করছি, তিনি  আগের প্রাধ্যক্ষের কাজগুলোকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যাবেন। সেজন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

এর আগে মঙ্গলবার রাতে হল অডিটোরিয়ামে অমর একুশে হল ছাত্র সংসদ বিদায়ী প্রাধ্যক্ষের সন্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করে। একুশে হল ছাত্র সাংসদের ভিপি মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করে হল সংসদের সাহিত্য সম্পাদক কাজী আরিফুর রহমান।

এতে বক্তব্য প্রদান করেন হল সংসদের সভাপতি সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এসময় হল সংসদের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ ইশতিয়াক রেজাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।

বিদায়ী বক্তব্যে প্রাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের কাছ থেকে গত ছয় বছরে যে ভালোবাসা পেয়েছি এটাই আমার অনেক বড় পাওয়া। দোয়া করি ও তোমাদের কাছে প্রত্যাশা রাখি, তোমরা ভালো মানুষ হয়ে দেশ ও জাতির জন্য কাজ করবে। 

নতুন দায়িত্ব প্রাপ্ত প্রাধ্যক্ষ সৈয়দ ইশতিয়াক রেজা ছাত্রদের উদ্দেশ্য বলে, আমার জন্য তোমরা দোয়া করবে। আমি দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করবো। তোমরা ছাত্ররা যেভাবে চাইবে হল সেভাবেই চলবে। তিনি বিদায়ী প্রাধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলের দায়িত্বরত শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় ছাত্র সাংসদের সদস্য সাইফুল ইসলাম রাসেল, হল সংসদের জিএস (সাধারণ সম্পাদক) আহসান হাবীব, হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান উল্লাহ, হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরাজ, হল সংসদের সহ-সাধারণ সম্পাদক আলিফ আল আহমেদ, সাহিত্য সম্পাদক কাজী আরিফুর রহমান, সাংস্কৃতি সম্পাদক রিয়াজ রহমান উপল, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মোঃ আল মোহায়মিন শোভনসহ হলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ: ঢাবি
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬