ঢাবি ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

২৪ নভেম্বর ২০১৯, ১১:২১ PM
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি তাকে বলেন, ‘নিয়মিত শিক্ষা কার্যক্রম চালাতে ক্যাম্পাসে সুষ্ঠু ও শিক্ষা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে কর্তৃপক্ষকে এর পরিবেশের উন্নয়নে বিশেষ জোর দিতে নির্দেশ দেন। শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিজ্ঞান ভিত্তিক কর্মকান্ডে জড়িত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

ঢাবি’র উপাচার্য, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনাসহ সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে জানান।

উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫২তম সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। যেখানে প্রায় ২০ হাজার ৮০০ গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। তিনি রাষ্ট্রপতিকে আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন সম্পর্কেও অবহিত করেন। ‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য সুরক্ষা’ শীর্ষক এ সেমিনারে দেশ-বিদেশের শতাধিক বিজ্ঞানী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬
১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬