ঢাবির মেডিকেল অনুষদের নতুন ডীন শাহরিয়ার নবী শাকিল

১৪ নভেম্বর ২০১৯, ১০:০২ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের অধীন চিকিৎসা অনুষদের ডীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহন চলে।

নির্বাচনে ডা. শাহরিয়ার নবী শাকিল ৩২২ ভোট পেয়ে ডীন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ডা. মজিবুর রহমান পান ৩১১ ভোট। অপর প্রার্থী ছিলেন অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।

বাকি আটটি মেডিকেল কলেজের নির্বাচন স্ব স্ব মেডিকেল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সর্বমোট নয়টি কেন্দ্রের ভোট গননার পর ডা. শাহরিয়ার নবী (শাকিল) মোট ২৪৪ ভোট ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. শাহরিয়ার নবী ( শাকিল)। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী সদস্য।

ডা. খন্দকার আল মামুন বলেন, ‘নির্বাচনের মাধ্যমে কেউ পদায়িত হলে জবাবদিহিতা থাকে। আমরা শান্তিপূর্ণ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ডীন নির্বাচিত করতে পেরে সত্যি উচ্ছ্বসিত।’

‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬