মেধাবৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ মেধাবী শিক্ষার্থী

১৩ নভেম্বর ২০১৯, ১২:১৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮জন মেধাবী শিক্ষার্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, ট্রাস্টি বোর্ডের সদস্য ও মো. নুরুল ইসলামের সহধর্মিনী কবি রুবি রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মো. নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারীদের উৎসব ভাতা, পোষাকসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় মো. নুরুল ইসলামের অবদান অনস্বীকার্য। তাঁর আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।

বৃত্তিপ্রাপ্তরা হলেন, তানজিলা হোসেন, মো. আসিফ আহমেদ, মো. তানভীর হোসেন শান্ত, মো. জামিলুর রেজা ইফতি, এ. বি. এম নাজমুল হক খান, মো. রামিনুল ইসলাম রিফাত, ইসরাত জাহান এবং গৌরব চন্দ্র রায়। এছাড়াও অনুষ্ঠানে চতুর্থ শেণির কর্মচারীদের আভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬