ঢাবি উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক আখতারুজ্জামান

০৪ নভেম্বর ২০১৯, ১২:৩৩ PM

© টিডিসি ফটো

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার (৪ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা মোতাবেক সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে তাঁকে আগামী চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করেন।

উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণকালে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সিনেট সদস্য এস এম বাহালুল মজনুন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক র‌্যাংকিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সর্বত্র সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬