ঢাবির গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাসিরউদ্দিন

০৩ নভেম্বর ২০১৯, ০৬:০৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সীকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই নিয়োগ প্রদান করেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক হিসেবে দায়িত্বপালন করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এসএম জাবেদ আহমেদ।

রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬