বর্ণাঢ্য আয়োজনে ঢাবি মার্কেটিং অ্যালামনাইয়ের পুনর্মিলনী

০৩ নভেম্বর ২০১৯, ১২:২৬ AM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম পুনর্মিলনী। এ উপলক্ষ্যে শনিবার ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ দৌলা। এসময় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

একাধিক পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডিফারেন্ট টাচ ব্যান্ড দল ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ। সকাল ৯টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

দীর্ঘদিন পর কাজের অবসরে শনিবারের অনুষ্ঠানে আসতে পেরে অনেকেই সহপাঠীদের খুঁজে ফেরেন। মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বারবার উচ্ছসিত হন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফুল ইসলাম দুলু।

রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬