শিক্ষামন্ত্রীর কাছে সাত কলেজ অধ্যক্ষের ৭ প্রস্তাব

০২ নভেম্বর ২০১৯, ০৭:৩৮ PM

© টিডিসি ফটো

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে বিভিন্ন সমাস্যা সমাধানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন কলেজসমূহের অধ্যক্ষরা। শনিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ সাক্ষাতে শিক্ষামন্ত্রীর কাছে ওই সাত কলেজের বিভিন্ন সমাস্যা তুলে ধরেন অধ্যক্ষরা। এসময় মন্ত্রী সকল সমাস্যার কথা শুনেন এবং তার সমাধানের আশ্বাসও দেন। তখন অধ্যক্ষকরা এসব কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষামন্ত্রীর কাছে ৭ দফা প্রস্তাবের কথা তুলে ধরেন। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়ির সচিব মো. সোহরাব হোসাইনও উপস্থিত ছিলেন।

৭ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে-

১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানের সাথে তাল মিলাতে প্রতিটি বিভাগে ১৬ জন শিক্ষক জরুরি। প্রায় কলেজে সেই মোতাবেক পদসৃষ্টি হয়নি। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে পর্যা্প্ত শিক্ষক পদায়ন আবশ্যক।

২) কলেজের বৈজ্ঞানিক ও কম্পিউটার ল্যাব আধুনিকীকরণ ও সুসজ্জিতকরণ প্রয়োজন।

৩) অবকাঠামো উন্নয়ন ও ভবনসমূহ সংস্কার জরুরি।

৪) কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের মানউন্নয়ন ও প্রশিক্ষণের জন্য সিইডিপি প্রজেক্ট অর্ন্তভূক্তকরণ।

৫) শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা যথাসময়ে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং নিরাপত্তারস্বার্থে কলেজসমূহে পর্যাপ্তসংখ্যক কমপক্ষে ৫টি বাস সরবরাহকরণ।

৬) সংযুক্ত বা প্রকল্পের মাধ্যমে কলেজসমূহে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ।

৭) বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। এক্ষেত্রে বরাদ্দ বা শিক্ষার্থীদের নিকট হতে আদায়ের জন্য নির্দেশনা।

আলোচনায় সভায় সাত কলেজ অধিভুক্ত ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার, তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন,  প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬