ঢাবি আবৃত্তি সংসদের উদ্যোগে ‘শতকণ্ঠে বঙ্গবন্ধু’

০১ নভেম্বর ২০১৯, ০২:১৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদে উদ্যোগে আজ শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শতকণ্ঠে বঙ্গবন্ধু’ শীর্ষক এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে, তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে উপস্থাপিত হবে একশজন আবৃত্তিকারের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা, গান ও দলীয় নৃত্য। বৃহৎ পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানটিতে অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রূপশ্রী চক্রবর্তী, মীর বরকত ও মাশকুরে সাত্তার কল্লোল৷

অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপিকা শান্তা তৌহিদা এবং সমন্বয়ক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি তানজিন আল আলামিন৷

রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬