অস্ত্রসহ আটক ২ ছাত্রলীগ নেতা ঢাবি থেকে বহিষ্কার

২৩ অক্টোবর ২০১৯, ০৬:৪৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল থেকে অস্ত্রসহ আটক ছাত্রলীগের সাবেক দুই নেতাকে এবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং দর্শন বিভাগের ছাত্র ও ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক উপ-সম্পাদক আবু বকর।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই বিষয়ক চিঠির জবাব সাতদিনের মধ্যে দিতে বলা হয়েছে।

৮ অক্টোবর রাতে মুহসীন হলের ১২১ নম্বর কক্ষ থেকে পিস্তল, রামদা, সিসিক্যামেরা, হাতুড়ি, স্টিলের লাঠিসহ আটক করা হয় তাদের। পরে তাদের শাহবাগ থানার মাধ্যমে পুলিশে দেয়া হয়।

হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬
আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে?
  • ২৫ আগস্ট ২০২৬