ঢাবির হলে অছাত্রদের অবস্থান করতে দেওয়া হবে না: উপাচার্য

২৩ অক্টোবর ২০১৯, ০৫:২১ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কোনোভাবেই অছাত্রদের অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আবাসিক হল ও হোস্টেল প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, প্রক্টর একেএম গোলাম রাব্বানী, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

আবাসিক হলগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে পরিকল্পিত কর্মকৌশল গ্রহণ করা হবে বলে উল্লেখ করে উপাচার্য বলেন, এসব সমস্যা সমাধানে হল প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করতে হবে। আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে হল প্রশাসনকে কাজ করতে হবে। হল প্রশাসনের সকল উদ্যোগে হল সংসদকে সম্পৃক্ত করতে হবে। আবাসিক হলসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ফ্লোর পরিদর্শনের জন্য আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

ট্যাগ: ঢাবি
শিক্ষক গণপতিসহ রংপুরের ৪ হত্যায় যে ৫ প্রশ্নের জবাব মিলছে না
  • ২৫ আগস্ট ২০২৬
মায়ের নামে মিল থাকায় হাসপাতাল থেকে দুই নবজাতক বদল
  • ২৫ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬
এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা …
  • ২৫ আগস্ট ২০২৬