নুরের ফেসবুক পেজ উদ্ধার

২৩ অক্টোবর ২০১৯, ০৩:৫৯ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক পেজটি উদ্ধার করা হয়েছে। প্রবাসী এক ব্যক্তির মাধ্যমে নুরের পেজটি উদ্ধার করা হয়। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন নুরুল হক নুর নিজেই।

নুর বলেন, আমার ফেসবুক আইডি থেকে আমার পেজে এডমিনশীপ দেয়া ছিল। যারা আমার আইডি হ্যাক করেছেন তারা হয়তো বিষয়টি জানতো না। তাই আমার আইডিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রবাসী এক ভাই আমার ফেসবুক পেজটি উদ্ধার করে দিয়েছেন।

নুর আরো বলেন, আমার ফেসবুক আইডি থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হতে পারে। এ বিষয়ে আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। বিকালের মধ্যে আমি শাহবাগ থানায় গিয়ে আমার আইডি হ্যাকের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করবো বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার ভোরে ভিপি নুর এর ফেসবুক আইডি হ্যাক করে একটি দুষ্কৃতিকারী চক্র বুধবার ভোর থেকেই তার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছেন না

এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনের বেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, রাতে দুই এমপির সমর্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬