দুই দফায় হামলার পর ঢাবিতে ফের ছাত্রদলের শোডাউন

২২ অক্টোবর ২০১৯, ১২:৪৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (২২ অক্টোবর) সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন দিতে দেখা যায় ছাত্রদলকে। শোডাউনটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন হয়ে শ্যাডোর পাশ দিয়ে রোকেয়া হল অতিক্রম করে টিএসসির ডাচে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদি তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।

ছাত্রদল সূত্রে জানা যায়, হামলার বিষয়টি মাথায় নিয়েই ক্যাম্পাসে আসেন তারা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সব ধরণের হামলা-মামলা ও হয়রানি সহ্য করবেন তারা। তবে এদিন ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত থাকতে দেখা যায়।

উল্লেখ্য, কাউন্সিলের মধ্য দিয়ে ছাত্রদলের নতুন সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের হাতে পরপর দুবার হামলার শিকার হয়েছেন তারা। তবুও নিয়মিত ক্যাম্পাসে আসছেন এবং শোডাউন দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সর্বশেষ রোববার (২০ অক্টোবর) মধুর ক্যান্টিনে হামলার শিকার হয় ছাত্রদল। এতে প্রায় পাঁচ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।

 

 

ট্যাগ: ছাত্রদল
ঘুম পেলেই কেন চা খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষক গণপতিসহ রংপুরের ৪ হত্যায় যে ৫ প্রশ্নের জবাব মিলছে না
  • ২৫ আগস্ট ২০২৬
মায়ের নামে মিল থাকায় হাসপাতাল থেকে দুই নবজাতক বদল
  • ২৫ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬