একমাস পর প্রকাশ হচ্ছে ঢাবি ক ইউনিটের ফল

১৯ অক্টোবর ২০১৯, ০২:৫৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাবি প্রশাসন।

রবিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

প্রসঙ্গত, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল ২০ অক্টোবর ফল প্রকাশিত হচ্ছে একমাস পর।

একইভাবে চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর ও অংকন পরীক্ষা ২৮ সেপ্টেম্বর।

এর আগে, ১৩ অক্টোবর খ ইউনিটের ফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২০ দিনের মাথায় খ ইউনিটের ফল প্রকাশ হয়।

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
রাশিয়ায় আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কর…
  • ২৫ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দ…
  • ২৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি …
  • ২৫ আগস্ট ২০২৬
মাদক ও মোবাইল আসক্তিকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
দেশের এক বিভাগে ধর্মঘট, বাস চলাচল বন্ধ 
  • ২৫ আগস্ট ২০২৬