অনিয়ম করে এমফিলে ভর্তি, রাব্বানীর বিরুদ্ধে তদন্ত চায় অনুষদ

১৭ অক্টোবর ২০১৯, ০৮:২৫ AM

© ফাইল ফটো

এমফিল ভর্তিতে অনিয়মের অভিযোগ তদন্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে উপাচার্যের কাছে আবেদন করবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। গতকাল বুধবার অনুষদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা বলা হয়।

অনুষদের ডিন সাদেকা হালিম বলেন, রাব্বানী যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছেন, তা নিয়মবহির্ভূত বলে মনে করছেন শিক্ষকরা। সেজন্য তাঁরা পুরো ঘটনার তদন্ত চান। সেই অনুযায়ী বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করতে উপাচার্যের কাছে সুপারিশ পাঠানো হবে বলেও জানান তিনি।

তিনি জানান, ‘অনুষদের অধিকাংশ বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এতে গোলাম রাব্বানীর এমফিলে ভর্তির বিষয়টি আলোচ্যসূচিতে ছিল না। তবে বিবিধ আলোচনার সময় এ বিষয় আলোচনায় নিয়ে আসেন শিক্ষকরা।

ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল ভর্তিতে অনিয়ম করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ উঠেছে। অপরাধবিজ্ঞান বিভাগের এমফিলের ছাত্র হিসেবে তিনি ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হন গোলাম রাব্বানী। ২০১৩ সালে স্নাতকোত্তর শেষ হয় তার। এরপর এমফিলে ভর্তি হয়ে গত ১১ মার্চ ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন তিনি।

এমফিল প্রোগ্রামে ভর্তির নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিলে ভর্তি হতে চাইলে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করকে হবে। পরে বিভাগের একাডেমিক কমিটি, অনুষদ সভা, বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সভার সুপারিশের পর একাডেমিক পরিষদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে গোলাম রাব্বানীকে এমফিলে ভর্তির ক্ষেত্রে অনুষদ সভার কোনো সুপারিশ ছিল না। এমনকি বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ ও একাডেমিক পরিষদের নিয়মিত অ্যাজেন্ডায়ও তাঁর নাম পাওয়া যায়নি।

রাশিয়ায় আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কর…
  • ২৫ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দ…
  • ২৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি …
  • ২৫ আগস্ট ২০২৬
মাদক ও মোবাইল আসক্তিকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
দেশের এক বিভাগে ধর্মঘট, বাস চলাচল বন্ধ 
  • ২৫ আগস্ট ২০২৬
অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশ
  • ২৫ আগস্ট ২০২৬