কুবি ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি লিখন, সম্পাদক ইনজামাম

১৬ অক্টোবর ২০১৯, ০২:১২ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আইসিটি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মোঃ এ. এইচ. লিখনকে সভাপতি এবং বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম ইনজামামকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

বুধবার সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়াংকা পাল স্বাক্ষরিত ৭৪ সদস্যের কমিটি কমিটি অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে অপু করিম, জাহিদুল ইসলাম, হোসাইন আহমেদ, সাইদুল হকসহ ১২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইমদাদুল হক মিরণ, জান্নাতুল বাকী সূচনা, মূসা ভুঁইয়া, শিবম সাহা দিবস, মীর শাহাদাত, তুষার, জাওয়াদ, সামি, শামীম, মোমিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জানে আলম মজুমদার, দপ্তর সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক পদে দীপা দেবী ও ফোরকান, প্রচার সম্পাদক মোঃ নুরুল হুদা জনি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আহাদ ফারহান, ধর্ম বিষয়ক সম্পাদক সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ জাবেদ, এবং নারী বিষয়ক সম্পাদক পদে মরিয়ম আক্তারকে মনোনীত করা হয়।

সংগঠনটিত সদ্যবিদায়ী সাধারন সম্পাদক শাহ মুহাম্মদ ফাহিম উদ্দিন বলেন, ‘আঞ্চলিক সংগঠন হলো স্বেচ্চায় নিজ জেলার মানুষের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা দেখানো মাত্র। সংগঠন এই নয় যে কারো জোর পূর্বক কাজ করানো বা ভালো পদবী দিয়ে সম্মাননা করা। আমি মনে করি এখানে প্রত্যকে স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে সবাই সবার প্রতি অসহযোগিতা এগিয়ে আসার স্থান। তারপরও নেতৃত্ব বলে একটা কথা আছে তাই যার যতটুকু অবদান তাকে ততোটুকু মূল্যায়ন করা হয়েছে।’

উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছর পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
রাশিয়ায় আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কর…
  • ২৫ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দ…
  • ২৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি …
  • ২৫ আগস্ট ২০২৬
মাদক ও মোবাইল আসক্তিকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
দেশের এক বিভাগে ধর্মঘট, বাস চলাচল বন্ধ 
  • ২৫ আগস্ট ২০২৬