ঢাবির কার্জন হল থেকে মরদেহ উদ্ধার

১৬ অক্টোবর ২০১৯, ০১:৫৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৪০)। বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সেলিম হাওলাদার ঢাবি ক্যাম্পাসের ভিতরে চা বিক্রি করতো। মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল।

ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গভীর তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ‘সকালে অজ্ঞাত পরিচয়ে আমরা ঢাবির কার্জন হল থেকে একটি লাশ উদ্ধার করি। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প‍্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

রাশিয়ায় আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কর…
  • ২৫ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দ…
  • ২৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি …
  • ২৫ আগস্ট ২০২৬
মাদক ও মোবাইল আসক্তিকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
দেশের এক বিভাগে ধর্মঘট, বাস চলাচল বন্ধ 
  • ২৫ আগস্ট ২০২৬
অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশ
  • ২৫ আগস্ট ২০২৬