কারাগারে ঢাবি ছাত্রলীগের সেই দুই নেতা

১২ অক্টোবর ২০১৯, ০৭:৩০ PM
হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ

হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের ১২১ নম্বর রুম থেকে পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।

দুই আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং হাজী মুহম্মদ মহসীন হল ছাত্রলীগের সাবেক নেতা আবু বকর আলিফ। হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। তুষার পড়েন আইইআর-এ, আর আলিফ দর্শনের ছাত্র।

এরআগে গত মঙ্গলবার সন্ধ্যায় হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজির মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেন তুষার ও আলিফ। পরে রাত পৌনে ৮টার দিকে তাদেরকে হাজী মুহম্মদ মুহসীন হল থেকে আটক করা হয়।

সেখান থেকে গুলিভর্তি একটি পিস্তল, দুটি সিসি ক্যামেরা, একটি সিসিক্যামেরাযুক্ত লাইট, দুটি ল্যাপটপ, একটি ফেনসিডিলের বোতল, দুটি লাঠি, দুটি হাতুড়ি, দুটি বটি ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে বলে হল প্রাধ্যক্ষের নথিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, আটক হাসিবুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসানের অনুসারী ছিলেন তিনি। সে সময় ইয়াবা সেবনের দায়ে হাসিবকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। হলের এক সিনিয়র ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও অস্ত্র নিয়ে বিভিন্নজনকে হুমকি দেয়ার অভিযোগ আছে তুষারের বিরুদ্ধে।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬