আবরার হত্যার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন (ভিডিও)

০৮ অক্টোবর ২০১৯, ০৮:১২ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবসিক শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তারা। মোমবাতি প্রজ্জ্বলন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে আবরার হত্যার প্রতিবাদ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

 

সমাবেশে বক্তারা বলেন, 'আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রথম শহীদ। নূর হোসেনের আন্তত্যাগের মধ্যে দিয়ে যেমন এদেশ থেকে স্বৈরচারী সরকারের পতন হয়েছে তেমনি আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্যে দিয়ে এদেশ থেকে ভারতীয় আগ্রাসন দূর হবে। আবরারসহ পূর্ব থেকে যত হত্যাকান্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।'

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, 'আবরারকে হত্যাকারী কোন দলের মতের হতে পারেনা। হত্যাকারীরা যে দলেরই হোক না কেন বঙ্গবন্ধুর এদেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এদেশের ছাত্রসমাজের বিরুদ্ধে কেউ দাড়াঁতে পারেনি। এই অপশক্তিও দাড়াঁতে পারবে না।'

উল্লেখ্য, গত ৬ অক্টোবর আবরার ফাহাদকে রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০০১ নং থেকে ২০১১নং কক্ষে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬