ঢাবিতে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি, সাবেক ছাত্রলীগ নেতা আটক

০৮ অক্টোবর ২০১৯, ০৮:০৪ PM
হাসিবুর রহমান তুষার

হাসিবুর রহমান তুষার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ সাবেক এক ছাত্রলীগ নেতা ও অপর একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন হলেন মহসীন হল ছাত্রলীগের নেতা আবু বকর আলিফ।

তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। গ্রুপ রাজনীতির জেরে রিয়াজের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়।

এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।

২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬