আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি শিক্ষক সমিতির

০৮ অক্টোবর ২০১৯, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়েছে ঢাকা বিবশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি এই হত্যাকাণ্ডকে নির্মম ও পৈশাচিক উল্লেখ করে হত্যাকারীদের দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এসএম মাকসুদ কামাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়,  আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডে আমরা ক্ষুব্ধ, ব্যথিত ও মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।

শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্ঞানচর্চা ও বিতরণই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। মুক্তবুদ্ধির চর্চা ও পরমতসহিষ্ণুতা ব্যাহত হলে বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। আবরারের এই নিষ্ঠুর হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থীর চরম অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ; যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও চিন্তাচেতনার পরিপন্থি।

শিক্ষক সমিতি

বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে করে ঢাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেনে, গত কয়েক দশকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অসহিষ্ণুুতার চর্চা চলছে। সমাজপরিসরে বিদ্যমান নীতিহীনতা, বিবেকশূন্যতা ও চিন্তাজগতের আড়ষ্টতা আমাদের এক অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। বিদ্যমান এই পরিস্থিতির প্রতিকার না হলে জাতি হিসেবে আমরা অন্তঃসারশূন্য ও দেউলিয়া হয়ে পড়বো।

শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শিক্ষ আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। এই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা যেমনটি ছিলো আবরারেরও। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর চিন্তার জগতে মানবিক মূল্যবোধ জাগ্রত না করা গেলে এবং শিক্ষাঙ্গনে সহিষ্ণু পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে আগামী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকবো।

এজন্য বিভিন্ন স্তরের নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আসুন, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে শিক্ষাঙ্গনকে প্রকৃত মানুষ গড়ার প্রতিষ্ঠানে পরিণত করি এবং সকলে মিলে শিক্ষাঙ্গনে সহিষ্ণু পরিবেশ সৃষ্টির কার্যকর উদ্যোগ নিই। আমরা চাই বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠুক শিক্ষাবান্ধব, নিরাপদ ও মানবিক।

আবরারের হত্যাকারীদের শাস্তি দাবি করে শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ বলেন, আমরা প্রত্যাশা করি দ্রুততম সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬