অভিন্ন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের জন্য ন্যূনতম মানদণ্ড: শিক্ষামন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৪ PM

অভিন্ন নীতিমালাকে যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ন্যূনতম মানদণ্ড বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেছেন, অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা হলো ন্যুনতম মানদণ্ড। কোনো বিশ্ববিদ্যালয় এ মানদণ্ডের নিচে নামা যাবে না। তবে এ নীতিমালাকে ন্যূনতম মানদণ্ড হিসাবে ধরে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে নীতিমালা সাজিয়ে নিতে পারবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাকসুদ কামালের নেতৃত্বে সভায় প্রায় ৭০ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত রয়েছেন। সেখানে অভিন্ন নীতিমালা নিয়ে শিক্ষক প্রতিনিধিরা আপত্তি তুললে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, আপনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে এ নীতিমালা বাস্তবায়নে আমরা আরো সময় নেব। দরকার হলে আরো দুই বছর সময় নেব। আপনাদের একেক বিশ্ববিদ্যালয়ের একেক ক্লজে সমস্যা। তাই আপনাদের কার কী সমস্যা সেটি এ মাসের মধ্যে প্রেজেন্টেশন আকারে আমাদের জানান।

এর আগে সকালে সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালার যৌক্তিকতা ও শিক্ষকদের ভাতা সহ বিভিন্ন বিষয় শিক্ষামন্ত্রীর কাছে উত্থাপনের জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক নেতারা। সেখানে বিশ্ববিদ্যালয়েল বর্তমান পরিস্থিতি সহ কয়েকটি বিষয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য নিজেদের মধ্যে আগে আলোচনা করে নেয়া হয়।

স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬
টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
অপ্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬