ঢাবিতে শিক্ষার্থীরা— ‘আত্মহত্যা সমাধান নয়’

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৭ PM

© টিডিসি ফটো

আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। সমাবেশে আত্মহত্যা কোনো সমাধান নয় বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে সবাইকে নিজের জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দেশের কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আচঁল ফাউন্ডেশন’ নামক একটি সংগঠনের ব্যানারে এই সমাবেশ করেন।

শিক্ষার্থীদের মাঝে সুইসাইড বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘Say No to Suicide’, ‘আমরা পাশে আছি’, ‘সুইসাইড কষ্ট দূর করে না’, ‘আপনি বলুন আমরা শুনছি’, ‘Felling alone? We are Here’, ‘Give Yourself a Chance’, ‘আত্মহত্যা সমাধান নয়’, ‘আপনার অনুভূতিগুলো শেয়ার করুন’, ‘Break the Stigma, Help is Available’ ইত্যাদি লেখা প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

সমাবেশে ফাউন্ডেশনের সভাপতি মো.তানসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত হতাশা ও আবেগীয় কারণে আত্মহত্যা করছে। আত্মহত্যার কয়েকটি স্টেজ রয়েছে। আমরা চেষ্টা করি প্রাথমিক স্টেজেই বিভিন্ন মানসিক ট্রিটমেন্ট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধ করতে। আর এ লক্ষেই আমাদের ফাউন্ডেশন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্বিবদ্যালয়ে কাজ করে যাচ্ছে।’

এ সময় শিক্ষার্থীরা বলেন, আত্মহত্যা শুধু জীবনেকে ধ্বংস করে কিন্তু ব্যক্তিকে মুক্তি দিতে পারে না। বরং এর মাধ্যমে ব্যক্তিকে পরাজিত করে। তাই আত্মহত্যা আসলে কোনো সমাধান নয়। এ সময় তারা সমাজের সচেতন নাগরিকদেরকে নিজের অবস্থান থেকে আত্মহত্যা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। 

প্রসঙ্গত, ‘আঁচল ফাউন্ডেশন’ একটি ‘অলাভজনক’ সংগঠন যা দেশের সরকারি ও বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে কাজ করে।

৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬
টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬