ঢাবিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫১ PM
ড. মো. আখতারুজ্জামান বক্তৃতা করছেন

ড. মো. আখতারুজ্জামান বক্তৃতা করছেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Instruction to Institutional Quality Assurance Cell” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই কর্মশালা উদ্বোধন করেন।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। বিশ্ব র‌্যাংকিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীত করতে তিনি পঠন-পাঠন পদ্ধতি, কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও সিনিয়র শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

ট্যাগ: ঢাবি
বহুতল ভবন থেকে ইট পড়ে আহত কর্মচারীকে হাসপাতালে দেখতে গেলেন…
  • ০১ নভেম্বর ২০২৬
চাকরির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে…
  • ০১ নভেম্বর ২০২৬
চালকের আসনে ছেলে, সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশা…
  • ০১ নভেম্বর ২০২৬
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
  • ০১ নভেম্বর ২০২৬
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬