ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁধন এফ আর হলের বিনামূল্যে ব্লাড গ্রুপিং

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬ PM
ব্লাড গ্রুপ নির্ণয় করছেন এফ আর হলের শিক্ষার্থীরা

ব্লাড গ্রুপ নির্ণয় করছেন এফ আর হলের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) স্যার এ এফ রহমান হল ইউনিট কর্তৃক ৪ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন হয়েছে।

ঢাবির 'ক, খ, গ, ঘ' ইউনিট পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী চলে। এই চারদিনে তারা ৪৪০ জনের রক্ত শনাক্ত করেছেন।

বাঁধন কর্মীদের সাথে কথা বলে জানা যায়, এই কদিন তারা বিনামূল্যে ব্লাড গ্রুপিং করে অনেক আনন্দ পেয়েছেন। সাথে সাথে বাঁধনের এমন কার্যক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরাও মুগ্ধ।

এক অভিবাবক এব্যাপারে দ্যা ডেইলি ক্যম্পাসকে বলেন, আমি আমার রক্তের গ্রুপ জানতাম না। আজ জানলাম আমার রক্তের গ্রুপ এবি পজেটিভ । এখন কারো রক্ত লাগলে আমি দিতে পারব।

বাধন এফ রহমান হল ইউনিটের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সালেহ বলেন চারদিন ব্যাপী এই পোগ্রামে আমরা ৪৪০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দিয়েছি। স্বেচ্ছায় রক্তাদানে উৎসাহ প্রদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, নিয়মিত রক্তদান সহ বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে যাচ্ছে বাঁধন স্যার এ এফ রহমান হল ইউনিট।

ট্যাগ: ঢাবি
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬
টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
অপ্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬