ডাকসু সভা থেকে বেরিয়ে গেলেন ভিপি নুর

২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯ AM
নূরুল হক নুর

নূরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তৃতীয় কার্যনির্বাহী সভা চলাকালীন সময়ে সেখান থেকে বেরিয়ে গেছেন সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নুর। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে ভর্তি ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় ‘ব্যক্তিগত আক্রমণের’ শিকার হয়ে সভা থেকে তিনি বের হতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডাকসু ভবনের সভাকক্ষে ডাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান। ডাকসুর বর্তমান কমিটির প্রথম কার্যনির্বাহী সভা হয় ২৩ মার্চ, দ্বিতীয় সভাটি হয়েছিল ৩০ মে।

সভা সূত্রে জানা গেছে, সভায় আলোচনার একপর্যায়ে গত ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্সে ছাত্রলীগের ৩৪ জন সাবেক ও বর্তমান নেতা-কর্মীকে ভর্তির সুযোগ দেওয়া, শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে ছাত্রলীগের পদ হারানো ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ভিপি নুরুল হক। এতে ডাকসুর সদস্য রাকিবুল ইসলাম ক্ষুব্ধ হয়ে নুরুল হকের দাম্পত্যজীবনের বিভিন্ন বিষয় উত্থাপন করে ‘ব্যক্তিগত আক্রমণ’ করেন। এর জেরে সভাকক্ষ থেকে বেরিয়ে যান নুরুল।

এ ব্যাপারে ভিপি নুরুল হক বলেন, ‘নিয়মবহির্ভূত ভর্তি ও জিএসের নৈতিক স্খলনের বিষয়ে বক্তব্য উপস্থাপন করায় আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়। এ ধরনের অপমানজনক পরিস্থিতিতে আমি সভা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন দাবি করেছেন, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নুরুল সভা শেষ হওয়ার ৩০ মিনিট আগেই চলে যান। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সভার চেয়ে নুরুল ব্যক্তিগত প্রয়োজনকে বেশি গুরুত্ব দেন।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬