ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি স্পর্শকাতর: ভিপি নুর

২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নুর বলেছেন, ডাকসু ধর্মভিত্তিক উগ্রবাদী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। যারা ধর্মকে পূঁজি করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়। তবে ব্যাপারটি ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের নয়। কারণ সংবিধান অনুযায়ী সেটি আমরা পারি না। এটি একটি স্পর্শকাতর বিষয়। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

এর আগে সন্ধ্যায় ডাকসুর কার্যনির্বাহী সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা। সুতরাং এখানে কোনো ধর্মেরই ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নেই। তাদের কোনো ধরনের তৎপরতা ঐতিহ্যগতভাবে এখানে নেই। সেটি যেন কোনো ক্রমেই এদের অনুপ্রবেশ বা কর্মকাণ্ড পরিচালিত না হয় সেবিষয়ে যেন সকলে যত্নশীল থাকে সেজন্য ডাকসুর তরফ থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।'

ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন বলেন, ‘ডাকসুর প্রস্তাব অনুযায়ী ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। নির্বাহী সভার এ্যাজেন্ডা অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করেছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন। একই সাথে ডাকসুর গঠনতন্ত্রে এ সম্পর্কিত ধারা সংযোজন ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনে এটি সন্নিবেশ করার আহ্বান জানানো হয়েছে।’

এদিকে, ভিপি নুর গণমাধ্যমকে আরও বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে গণরুমে শিক্ষার্থীরা যে অমানবিক জীবন-যাপন করে সেটি থাকবে না। প্রয়োজনে একজনের জায়গায় দু’জন থাকবে। আর গণরুমগুলোতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে কিছু সিট দেয়ার বিষয়ে বলা হয়েছে।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬